
মোঃ আবদুল মোতালেব নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী সেনবাগ উপজেলায় সৈয়দ হারুন ফাউন্ডেশন আয়োজিত ৫নং অর্জুনতলা ইউনিয়নের গরিব,অসহায় ও কর্মহীন ৭ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯ই মার্চ রোজ বৃহস্পতিবার বিকেল ২- ঘটিকার সময় সিলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মোঃ ইমরান হোসেন ও মোঃ মাহমুদুর রহমান রাকিব এর সঞ্চালনায় সুন্দর সাবলীন ভাষায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – চট্টগ্রাম সিটি কলেজের অধ্যাপক,মোঃ হুমায়ুন কবির, নোয়াখালীর জেলা বিএনপি’র অন্যতম সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ বি.আর.ডি.বি-র চেয়ারম্যান আব্দুল হান্নান লিটন, টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এ,বি,এম শাহাদাত হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ শহিদ উল্ল্যাহ। আরো উপস্থিত ছিলেন – আব্দুল মোতালেব দুলাল, মোঃ কামাল উদ্দিন,মাওলানা মুফতি আব্দুল মাজেদ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টপস্টার গ্রুপের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর স্বপ্নের মানবিক প্রতিষ্ঠান সৈয়দ হারুন ফাউন্ডেশন এর অর্থায়নে ৫নং অর্জুনতলা ইউনিয়নের অসচ্ছল অসহায় দারিদ্র ৭০০ শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।