
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে (১৯ মার্চ) বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ডিমলায় ২৫০ জন দুঃস্থ,গরীব ও অসহায় জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বাবদ ২০০০ টাকা প্রতি জনকে বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, মাননীয় জাতীয় সংসদ সদস্য, নীলফামারী-১ (ডোমার-ডিমলা)।
জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক আলহাজ্ব রইসুল আলম চৌধুরী, সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল-ইসলাম লিটন, এনসিপির নেতা রাশিদুজ্জামান রাশেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার সবসময়ই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দুঃস্থদের মাঝে অনুদান সামগ্রী বিতরণ করা হয় এবং সবার জন্য দোয়া কামনা করা হয়।অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।