1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরের নিজ উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরের নিজ উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নান্দাইলে বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরের নিজ উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব এনামুল কাদির-এর উদ্যোগে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

২১/০৩/২০২৬ ইং (শুক্রবার) উপজেলার জনতা কমিউনিটি সেন্টার, নান্দাইল (৮ নং ওয়ার্ড, নান্দাইল পৌরসভা)-এ আয়োজিত এই বিতরণ কার্যক্রমে এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের বহু মানুষ অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সদস্য সচিবের পরিবারের সদস্য বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই মানবিক কাজের আয়োজক নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির জানান, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত সুবিধাভোগীরা এই সহায়তা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

এ ধরনের মহৎ উদ্যোগ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল। পাশাপাশি, আল্লাহর কাছে এই ভালো কাজের উত্তম প্রতিদান কামনা করেন সবাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট