1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাগাজীর তুলাতলীতে আল আজহার দারুল উলূম মাদরাসা ও এতিমখানায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা।

ভিডিও সংবাদ 👇👇

সোনাগাজীর তুলাতলীতে আল আজহার দারুল উলূম মাদরাসা ও এতিমখানায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সোনাগাজীর তুলাতলীতে আল আজহার দারুল উলূম মাদরাসা ও এতিমখানায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা—নূরানী ও হিফজ বিভাগে ভর্তি কার্যক্রম চলমান

সোনাগাজীর তুলাতলী এলাকায় অবস্থিত আল আজহার দারুল উলূম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার বিকেলে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা ও শিক্ষানুরাগীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজীর সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের অবহেলিত ও এতিম শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি মাদরাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, কানাডা প্রবাসী প্রফেসর আতাহারুল হক চৌধুরী ভার্চুয়াল মাধ্যমে সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিয়াজি জামে মসজিদের খতিব মাওলানা এনামুল হক, পৌর কর কর্মকর্তা জসিম উদ্দিন খান এবং মাদরাসার মোহতামিম মাওলানা নুরুল ইসলাম হেলাল।

তারা সবাই মাদরাসার শিক্ষাব্যবস্থা, এতিম শিক্ষার্থীদের কল্যাণ এবং ইসলামী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির অবদান তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, শিক্ষানুরাগী ও সমাজসেবক রেজাউল করিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

উল্লেখ্য, সোনাগাজীর তুলাতলী আল আজহার দারুল উলূম মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা জনাবা সুরাইয়া আজহার।

প্রতিষ্ঠানটিতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। বর্তমানে নূরানী ও হিফজ বিভাগে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

অভিভাবকদের তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে এ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট