সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মপাশা ২ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত,
আব্দুল বাছির
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ)
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মপাশা উপজেলার দুই গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দশধরি গ্রামে সুরেশ্বর দরবার শরিফের খলিফা মোঃ একলাস মিয়ার বাড়িতে এবং উত্তরপাড়া গ্রামে মোঃ জুলহাস মিয়ার বাড়িতে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লিরা অংশ নিয়ে নামাজ আদায় করেন এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।
জানা যায়, সুরেশ্বরী দরবার শরিফের অনুসারী ১২টি গ্রামের ভক্তরা প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্যাপন করছেন। এসব গ্রামের মধ্যে রয়েছে—দশধরী, ধর্মপাশা উত্তরপাড়া, সৈয়দপুর, রাধানগর, কান্দাপাড়া, গাছতলা, জামালপুর, রাজনগর, মেউহারী, বাহুটিয়াকান্দা, মগুয়ারচর ও মহদীপুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব এলাকার ভক্তরা একই ধারাবাহিকতায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদ্যাপন করে আসছেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এসব জামাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন মুসল্লিরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬