
ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাব পরিবারের সদস্যরা
আব্দুল বাছির
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ)
ঈদ উল ফিতর উপলক্ষে দেশ প্রবাসে বসবাসরত মুসলিম সহ সকল জাতি ধর্মের সকল শ্রেনির পেশার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা।পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশ বাসি ও মুসলিম জাহানের সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। প্রেস ক্লাব পরিবারের সদস্যরা বলেন দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পরে মহান আল্লাহ পাক রাব্বুল আলআমিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদ উল ফিতর হল আনন্দময় পুরুষ্কার, পবিত্র ঈদ উল ফিতর আমাদের ধনী গরিব দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ সব শ্রেণীর পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রতি ঐক্যের বন্দন। ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান প্রেস পরিবারের সদস্যারা সেই সাথে সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান ও সবার উচিত অসহায় গরিবদের পাশে দাড়ানোর তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ উল্লাসের সঙ্গে এই ঈদ উদযাপন করতে পারে,ঈদ উল ফিতরের শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ।দেশ প্রেম ও মানবতাবোদের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন সমাজের ধনি, গরিব,ধর্ম, বর্ণ গোত্র সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতা মধ্যে দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের ভাগাভাগি করে নেই।পরম করুনাময় আল্লাহ তায়াল কাছে প্রার্থনা করি মানুষের জীবন দূরিভূত হোক সব মহামারি দুঃখ, জরা সুখ শান্তি ও সমৃদ্বির ধারায় প্রবাহিত হোক বিশ্ব লোক। ঈদ মোবারক ।