1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলীকদমে সাজাপ্রাপ্ত মাদক আসামি গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

আলীকদমে সাজাপ্রাপ্ত মাদক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার 

বান্দরবানের আলীকদম উপজেলায় ২২ মার্চ ২০২৬ তারিখে পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) নিশাত বড়ুয়া, এএসআই (নিঃ) রনেশ বড়ুয়া, এএসআই (নিঃ) রাজীব দে এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

অভিযানে জিআর নং-৬৫/২৩, আলীকদম থানার মামলা নং-০৫, তারিখ ২২/১১/২০২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৩৬(১) টেবিল ১০(খ) অনুযায়ী ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী সাবুকুন্নাহারকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী সাবুকুন্নাহার (স্বামী- মফিজুর ইসলাম, পিতা- মৃত নুর আহমদ) পূর্ব পালং পাড়ায় তার বাবার বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।আলীকদম থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মাদক কারবারি বা সাজাপ্রাপ্ত পলাতকদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ অব্যাহত রাখা হবে। স্থানীয় সচেতন মহল মনে করছে, পুলিশের এই অভিযান মাদকবিরোধী প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট