1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জুতার ভেতর ও শার্টের কলারে লুকানো হেরোইনসহ রাজশাহীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। নিরপরাধ দিনমজুর কারাগারে লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে তোলপাড় ফুলগাজীতে ইট ভাটায় জরিমানা ও লাইসেন্স নবায়নের নির্দেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ টানা (৩) তিন বন্ধ থাকবে মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত অভিযোগে বিদ্ধ দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সভাপতি স্বপনকে অব্যাহতি শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

ভিডিও সংবাদ 👇👇

জুতার ভেতর ও শার্টের কলারে লুকানো হেরোইনসহ রাজশাহীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপু দাস ব্যুরো প্রধান, রাজশাহী।
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

অপু দাস ব্যুরো প্রধান, রাজশাহী।

রাজশাহী মহানগরে অভিনব কৌশলে হেরোইন বহনের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। তার কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন, নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
র‍্যাব সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র‍্যাব নিয়মিতভাবে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, ছিনতাই, অপহরণসহ মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২২ মার্চ ২০২৬ তারিখ বিকেল প্রায় ৩টা ৪৫ মিনিটে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি অটোরিকশা থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়।
তল্লাশির এক পর্যায়ে এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আলাদা করে তল্লাশি করা হয়। পরে তার পায়ের জুতার ভেতরে এবং শার্টের কলারের লোগোর নিচে সেলাই করে লুকিয়ে রাখা ১০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মাদক পরিবহনের এই কৌশলটি ছিল অত্যন্ত অভিনব ও নজর এড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিত বলে জানায় র‍্যাব।
এ সময় অভিযুক্তের কাছ থেকে নগদ ৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং একটি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মামুন মোল্লা (৪০)। তার পিতার নাম মোঃ হান্নান মোল্লা। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার এনায়েতপুর এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন উপায়ে অবৈধ মাদক সংগ্রহ করে নিজ জেলা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। উদ্ধার হওয়া হেরোইন তিনি বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন বলেও জানান।
এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী মহানগরের দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট