1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে বৈধ কাগজ থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা” ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র,মাওয়া এলাকায় ডুবুরি অভিযান অব্যাহত শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে বৈধ কাগজ থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন

পটুয়াখালীর বাউফল উপজেলায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সেলিম হাওলাদার। সোমবার (২৩ মার্চ) রাত ৮টায় বাউফল উপজেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৬ সালে উপজেলার দ্বীপাশা গ্রামের মদনপুরা ইউনিয়নে ২৫ শতাংশ জমি ক্রয় করেন। এ সময় তিনি জমির বৈধ দলিলপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। তিনি অভিযোগ করেন, একই গ্রামের মরহুম আবুল হাওলাদারের ছেলে সমশের হাওলাদার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক তার দালিলিক সম্পত্তি দখল করে রেখেছেন। সেলিম হাওলাদার বলেন, “আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার জমি ফেরত চাই। প্রতিপক্ষ আমাকে হয়রানি করতে গাছ কাটার একটি মিথ্যা মামলা দিয়েছিল, তবে আমি আদালত থেকে খালাস পেয়েছি।” সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দা নিলুফা বেগম (৩৮) বলেন,  “আমরা জানি, এই জমি সেলিম হাওলাদারের। আমরা এর সুষ্ঠু বিচার চাই।” আরেক স্থানীয় বাসিন্দা মো. মাসুদ (৪৫) বলেন, “২০১৬ সালে সেলিম হাওলাদার জমিটি ক্রয় করেছেন—এটি সত্য। জমিটি তার কাছেই থাকা উচিত। এ বিষয়ে অভিযুক্ত সমশের হাওলাদারের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে বক্তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে জমির প্রকৃত মালিককে ন্যায়বিচার দেওয়ার দাবি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট