1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে আহত ১০! দোকান ও বসত বাড়ীতে ভাংচুর আটক ৭ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমিরাতে স্বর্ণের দামে বড় ধস উপচে পড়া ভিড় দুবাইয়ের জুয়েলারি দোকানগুলোতে সারাদেশে কওমী মাদ্রাসায় ভর্তি শুরু: ভর্তি,পরিক্ষা পদ্ধতির উন্নয়নসহ নানান বিষয়ে কিছু পরামর্শ – ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে প্রশংসিত সালথা থানার ওসি বাবলুর রহমান খান ফাঁসির মঞ্চ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের এই সংসদ বিশ্বের বুকে বিরল ডেপুটি স্পিকার

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে আহত ১০! দোকান ও বসত বাড়ীতে ভাংচুর আটক ৭

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আব্দুল মমিন মনির মিয়ার পক্ষের মোহাম্মদ আলী(৪৫) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত আনুমানিক ১১.০০ টায় শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় পাথারিয়া বাজারের ৩ টি দোকান এবং ৩ টি মোটর সাইকেল ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থালে গিয়ে পরিস্থিাতি নিয়ন্ত্রণ করেছেন। সংর্ঘষস্থল থেকে ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্খানীয়রা জানিয়েছেন, সংঘর্ষে জড়িত দুইপক্ষই স্থানীয় বিএনপির ফারুক আহমদ ও আনছার উদ্দিনের সমর্থক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাস নিয়ে গাজীনগর গ্রামের আব্দুল মমিন মিয়া ও আঙ্গুর মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। গ্রামের বয়োজ্যেষ্টরা বিষয়টি সামাজিকভাবে নিস্পত্তির জন্য রাত নয়টায় উভয়পক্ষকে নিয়ে সালিস বৈঠকে বসেন। একইসময় মনির মিয়ার লোকজন আঙ্গুর মিয়ার মালিকানাধীন বারাকাত রেষ্টুরেন্টে হামলা ভাংচুর ও লুটপাট শুরু হয়। একপর্যায়ে খবর পেয়ে আঙ্গুর মিয়ার পক্ষের লোকজনও এসে সংঘর্ষে যুক্ত হয়। দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পুলিশের উপস্থিতিতেও চলতে থাকে সংঘর্ষ। শেষে শান্তিগঞ্জ সেনাক্যাম্প থেকে সেনাবাহিনী যায় সেখানে। সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে, আংগুর মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, ফেসবুক স্ট্যটাস কে বা কার উদ্দেশ্যে কোন আইডি থেকে দিয়েছে এটি জানি না। অপরিচিত আইডির স্ট্যাটাস বলেছেন অনেকে। মূলত: সরকারি যাত্রী ছাউনি মনির মিয়ার লোকজন ভেঙে ফেলায় বেশ কিছুদিন হয় উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যে ফেসবুক স্ট্যটাসকে উপলক্ষ করে একদিকে পরিকল্পিতভাবে সালিস বৈঠকে বসে মনির মিয়ার লোকজন অন্যদিকে তারাই রাজ্জাকের নেতৃত্বে আঙ্গুর মিয়ার দোকান বারাকাত রেস্টুরেন্টে হামলা ভাংচুর ও লুটপাট করে ক্যাশে থাকা ৩ লক্ষ ৫০ হাজার টাকা এবং ঐ দিনের বিক্রির টাকা হাতিয়ে নেয় আব্দুল মমিন মনির মিয়া পাথারিয়া গ্রামের রাজ্জাক মেম্বারের পক্ষের লোকজন। পাশাপাশি সাবেক মেম্বার আক্কাস মিয়ার মালিকানাধীন রিহান স্টোরের ক্যাশে রাখা আড়াই লাখ টাকা ও মালামাল লুটপাঠ করে একই পক্ষের লোকজন। বারাকাত রেস্টুরেন্ট ভেঙে গুড়িয়ে দেওয়া এবং তিনটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। মনির মিয়ার পক্ষের লোকজনের এলোপাতাড়ি হামলায় আমাদের পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত আতাউর (২৮), জাবেদ (২০) ও ইউনুস (২৪) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন মোহাম্মদ আলীর উপর আমার পক্ষের লোকজন কোন হামলা করেনি। এই হামলা তাদের পক্ষের লোকজন করে আমাদের পক্ষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আব্দুল মমিন মনির মিয়া বলেন, ফেসবুকে পোস্ট কে কেন্দ্র করে এই ঘটনার সুত্রপাত। যা পাথারিয়া গ্রামের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে আমাদের বিরুদ্ধে উসকে দেওয়া হয়। পরে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আঙ্গুর মিয়ার লোকজনের রামদার আঘাতে আমাদের পক্ষের মোহাম্মদ আলী (৪৫), লিল মিয়া (৪০) ও মাহবুব আলী (১৮) গুরুতর আহত হয়। যাত্রীছাউনি ভাঙার বিষয়টি অসত্য বলে দাবি করেন তিনি। তিনি জানান, তাদের পক্ষের ৭ জনকে সেনাবাহিনী আটক করেছে।

এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে গুরুতর আহত মোহাম্মদ আলীর গাজীনগর গ্রামস্থ তার বসতবাড়িতে হামলা ও ভাংচুর করেছে আংগুর মিয়ার পক্ষের লোকজন বলে জানিয়েছেন মোহাম্মদ আলীর পরিবারের লোকজন এবিষয়ে মোহাম্মদ আলীর ভাই আবুল কাশেম জানান, ঘটনার সময় আমার ভাই বাজারে ছিলেন। যখন আংগুর মিয়া ও আক্কাছ মেম্নারের পক্ষের লোকজন আব্দুল মমিন মনির মিয়া পক্ষের লোকজনের উপর হামলা চালায় তখন আমার ভাই শালিসি করতে গেলে তার উপর রামদা দিয়ে এলোপাতাড়ি হামলা করে গুরুতর আহত করে আংগুর মিয়া ও আক্কাছ মেম্বারের পক্ষের লোকজন। শান্তিগঞ্জ থানার ওসি ওয়ালীউল্লাহ জানান, পাথারিয়ার ঘটনায় সেনাবাহিনী সাতজনকে আটক করে ভোর রাতে পুলিশের কাছে দিয়েছে। সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট