1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, 
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলায় অবস্থিত লোকনাথ মন্দিরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ (রোজ শুক্রবার) সকাল ১০ ঘটিকায় পাগলা লোকনাথ মন্দির
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রম, সিলেট-এর সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী শান্তি করানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ হৃদয়ানন্দ মহারাজ, বিশিষ্ট সমাজসেবক পরিমল কান্তি দে, শ্রীমতি ফুলরানী ভট্টাচার্য, শ্রী মিহির দাস পুরকায়স্থ এবং ডাঃ শ্রী দিব্য রঞ্জন দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী আশীষ কুমার চক্রবর্তী, সভাপতি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র, পাগলা, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, পিযুষ কান্তি দে সাধারণ সম্পাদক, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র, পাগলা,শান্তিগঞ্জ, সুনামগঞ্জ ।
উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল মঙ্গলাচরণ, পূজা-অর্চনা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ, ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় আলোচনা। ভক্তবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনাদর্শ ও মানবকল্যাণমূলক শিক্ষা তুলে ধরে সমাজে নৈতিকতা, মানবতা ও ভক্তির চর্চা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, রামকৃষ্ণদেবের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানের শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পুরো আয়োজনটি স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট