1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ পিতাকে নি-র্ম-মভাবে হ/ত্যা করার ঘটনায় অভিযুক্ত ছেলে মোঃ আসলাম শেখ (৩২) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ পিতাকে নি-র্ম-মভাবে হ/ত্যা করার ঘটনায় অভিযুক্ত ছেলে মোঃ আসলাম শেখ (৩২) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ পিতাকে নি-র্ম-মভাবে হ/ত্যা করার ঘটনায় অভিযুক্ত ছেলে মোঃ আসলাম শেখ (৩২) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।
আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি

গ্রেফতারের পর আসামী আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

উল্লেখ যে, গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ সকালে ঘাটাইল থানাধীন রসুলপুর ইউনিয়নের রসুলপুর হামকুড়া (চৌরাস্তা) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নি-হ-ত আরশেদ আলী (৮০) প্রতিদিনের মতো সেদিনও সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে তার বসতবাড়ির পূর্ব পাশে নিজ আবাদী জমিতে রোদ পোহাতে বসেছিলেন। এর আগে থেকেই পারিবারিকভাবে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে তার ছেলে আসলাম শেখের সঙ্গে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ওই বিরোধের জেরে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে আসলাম শেখ পূর্ব পরিকল্পিতভাবে বা হঠাৎ উত্তেজিত হয়ে পেছন দিক থেকে এসে প্রায় ৩ ফুট লম্বা বাঁশের গোড়ালি দিয়ে তার পিতার মাথায় পরপর ২-৩টি জোরালো আ/ঘা/ত করে। এতে আরশেদ আলীর মাথার পেছনে মারাত্মক জ/খ/ম হয় এবং প্রচুর র/ক্ত-ক্ষরণ শুরু হলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
আহতের চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে পথিমধ্যেই তিনি মৃ/ত্যুবরণ করেন।

ঘটনার পরপরই আসামি আসলাম শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ আছমা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হ-ত্যা মামলা দায়ের করেন (এফআইআর নং-২৬, তারিখ-২২/১১/২০২৫, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০)। মামলা দায়েরের পর থেকে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ঘাটাইল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।

অবশেষে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর দিক নির্দেশনায় এবং গোপালপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এর সার্বিক তত্তাবধানে অফিসার ইনচার্জ ঘাটাইল থানা মোঃ মোকছেদুর রহমান এর নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়। উক্ত টিমে মামলার তদন্তকারী কর্মকর্তা ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) আল আরাফাত মিঠুন সহ ঘাটাইল থানার এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ , এসআই (নিঃ) তাহেরুল ইসলাম, এসআই (নিঃ) ফজলে এলাহীসহ অন্যান্য পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। পরবর্তীতে যৌথ অভিযানে ২৩ মার্চ ২০২৬ তারিখ রাত ১২ টা ৪৫ মিনিটে ঘাটাইল থানাধীন রসুলপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে পলাতক আসামি মোঃ আসলাম শেখ (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট