1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জ আয়োজিত এনরিচ প্রকল্পের উপজেলা রেজাল্ট শেয়ারিং সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হুইপ আখতারুজ্জামান মিয়ার উদ্বোধনে ফুলপুর-ধুরইল বারুণী মেলা শুরু সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জ আয়োজিত এনরিচ প্রকল্পের উপজেলা রেজাল্ট শেয়ারিং সভা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জ এর আয়োজনে এফআইভিডিবি ট্রেনিং সেন্টারে ২৪ শে মার্চ ২০২৬ এনরিচ প্রকল্পের উপজেলা রেজাল্ট শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয় প্রধান ও সুনামগঞ্জ ধান গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রেজওয়ান ভূইয়াঁ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সন্ধীপ বিশ্বাস, আরপিডব্লিউএস এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সমাজ সেবা কার্যালয় এর প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থ। সভায় বিগত এক বছরের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমন, বোরো ও রবি শস্য চাষাবাদের উপর প্রশিক্ষণ এবং বীজ বিতরণ। এছাড়াও এসেড হবিগঞ্জের পক্ষ থেকে আটজন কৃষককে বোরো ধান চাষাবাদ বিষয়ক প্রদর্শণী প্লট স্থাপন এর জন্য সহযোগিতা করা হয়। সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাদের প্রয়োজনীয় পরামর্শ ও মতামত ব্যক্ত করেন। উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান, এপিও- ডিআরসিসিএএ প্রকল্প, বিশ্বজিৎ সাহা- পিও- এনরিচ এবং এসেড হবিগঞ্জ এর ফিল্ড এসিট্যান্টগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট