1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধর্মপাশা বাস কাউন্টারে দ্বিগুন ভাড়া আদায়ের অভিযোগ, যাত্রিদের ভোগান্তি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

ধর্মপাশা বাস কাউন্টারে দ্বিগুন ভাড়া আদায়ের অভিযোগ, যাত্রিদের ভোগান্তি

আব্দুল বাছির স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আব্দুল বাছির স্টাফ রিপোর্টার 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদররে বিজয় ২৪ চত্তর এলাকায় একটি বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ধর্মপাশা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত ভাড়া ৪৫০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ৯০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় ২৪ চত্বর এলাকার ওই কাউন্টার থেকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিশেষ করে ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের অতিরিক্ত চাপকে কাজে লাগিয়ে এ অনিয়ম আরও বেড়ে যায়। এতে সাধারণ যাত্রীরা আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান, ধর্মপাশা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য দুটি টিকিট কিনতে গেলে তার কাছে ১৮০০ টাকা দাবি করা হয়, যেখানে নির্ধারিত ভাড়া অনুযায়ী দুইটি টিকিটের মূল্য হওয়ার কথা ৯০০ টাকা। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে কাউন্টার কর্তৃপক্ষ নানা অজুহাত দেখায় এবং অনেক সময় টিকিট দিতেও গড়িমসি করে। ফলে বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়েই যাত্রা করতে হচ্ছে।

এ বিষয়ে কাউন্টারের দায়িত্বরত ব্যক্তিদের কাছে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ভেঙে পড়ছে। এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, “ভাড়া বেশি নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট