এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী
ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর খাজুরিয়া গ্রামের বাসিন্দা, মরহুম পেয়ারুল ইসলামের ছোট ছেলে, ফখরুল ইসলাম রুবেল (২৩) গলায় দড়ি বেঁধে ফাঁসী দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারে রুবেলের মা, ১ ভাই ২ বোন রয়েছে।
২৩ মার্চ (সোমবার) নিজ বাড়িতে ফখরুল ইসলাম রুবেল (২৩) মাদকাসক্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, ভিকটিম রুবেলের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মর্গে পেরন করেন। স্থানীয়রা জানান, সীমান্তবর্তী খেজুরিয়া দিয়ে ভয়াবহ মাদকদ্রব্যের রমরমা ব্যবসা হওয়ায় স্থানীয় ও বহিরাগত লোকজন অবৈধ মাদক কারবারির সাথে জড়িত, প্রতিদিন সন্ধ্যার পর নেমে আসে ভয়াবহ মাদকের রমরমা ব্যবসা। ফলে কোন ভাবে বন্ধ হচ্ছে না ভয়াবহ মাদক নেশা, ধ্বংস হচ্ছে তরুণ সমাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন, রুবেল দীর্ঘদিন যাবৎ ভয়াবহ মাদক নেশায় জড়িত, নেশার টাকা জোগাড় করতে কয়েকবার নিজ মায়ের গায়ে হাত তুলেছেন। রুবেলের মামা আবু তাহের বলেন, রুবেল খুব ভালো, শিক্ষিত ছেলে ছিল। একটি কোম্পানিতে সে চাকরি করতেন।এলাকায় মাদক কারবারির কারণে সে নেশাগ্রস্ত হয়ে যায়। পারিবারিক ভাবে তাকে ভালো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু, কোনভাবে তাকে নেশা থেকে ফেরানো সম্ভব হলো না। স্থানীয়রা বলেন, সীমান্তবর্তী খেজুরিয়ায় প্রশাসনের নজরদারি খুব বেশি প্রয়োজন। রুবেলের মত আর কোন মা যেন তার সন্তান না হারায়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬