1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভ্যানের সিটের নিচে লুকানো গাঁ/জা, র‍্যাব-৫ এর অভিযানে তানোরে আ/টক এক মা/দক কার/বারি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমিরাতে স্বর্ণের দামে বড় ধস উপচে পড়া ভিড় দুবাইয়ের জুয়েলারি দোকানগুলোতে সারাদেশে কওমী মাদ্রাসায় ভর্তি শুরু: ভর্তি,পরিক্ষা পদ্ধতির উন্নয়নসহ নানান বিষয়ে কিছু পরামর্শ – ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে প্রশংসিত সালথা থানার ওসি বাবলুর রহমান খান ফাঁসির মঞ্চ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের এই সংসদ বিশ্বের বুকে বিরল ডেপুটি স্পিকার

ভিডিও সংবাদ 👇👇

ভ্যানের সিটের নিচে লুকানো গাঁ/জা, র‍্যাব-৫ এর অভিযানে তানোরে আ/টক এক মা/দক কার/বারি

অপু দাস ব্যুরো প্রধান, রাজশাহী।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

অপু দাস ব্যুরো প্রধান, রাজশাহী।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, ভেজাল পণ্য, ছিনতাই, অপহরণসহ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি। এরই অংশ হিসেবে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ দল ২৩ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় রাজশাহী জেলার তানোর থানার কৃষ্ণপুর এলাকার পাঁঠাকাটা মোড় সংলগ্ন মুন্ডুমালা-তানোর সড়কে একটি চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একটি ব্যাটারিচালিত ভ্যান সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ভ্যানের সিট কভারের নিচে দক্ষতার সঙ্গে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্যানচালক মোঃ এমদাদুল (৪০), পিতা- মোঃ এজাবুল, গ্রাম- একান্নপুর গোয়ালপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহীকে আটক করা হয়।
অভিযান থেকে আরও উদ্ধার করা হয় নগদ ৭০০ টাকা, একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং মাদক পরিবহনে ব্যবহৃত ভ্যানটি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজাটি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলেও তিনি স্বীকার করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট