যশোরে র্যাংক ব্যাজ পরিধান
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)
ইং ২৪/০৩/ ২০২৬ খ্রিঃ বেলা ১৪:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে জনাব মোঃ রবিউল ইসলাম এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র্যাংক ব্যাজ পরিয়ে দেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।
এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), যশোরসহ জেলা পুলিশ যশোরের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬