1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে সং/ঘব/দ্ধ হা/মলা যুবকের বেঁচে থাকার লড়াই - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পলাশ উপজেলা প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভলিবল খেলা।দারুল হেরা প্রাক্তন ছাত্র vs হাজী কনু মিয়া প্রাক্তন ছাত্র গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার আহ্বান ঈদের খুশিতে তৃতীয় বিয়ের ঘোষণা দিলেন ফিজা আলী নাবালিকা অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তোলপাড় কাঠগড়ায় দঙ্গল টিভির সিরিয়াল লালবাগে ৩ লিটার মদ/সহ নারী মাদ/ক ব্যবসায়ী আট/ক নেপথ্যে বাড়িওয়ালার ছেলের 

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে সং/ঘব/দ্ধ হা/মলা যুবকের বেঁচে থাকার লড়াই

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে সংঘবদ্ধ ছুরিকাঘাতে শোভন দেব (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) রাত ১১টায় উপজেলার পাগলা বাজার সংলগ্ন টিএনটি মাঠে এই হামলার ঘটনা ঘটে। হামলার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে পাগলা বাজার সংলগ্ন টিএনটি মাঠে শোভনের উপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি-চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপানো হয়। এতে শোভনের হাত, ঠোঁট, গালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
প্রাণ বাঁচাতে শোভন মাঠের নিকটবর্তী একটি জলাশয়ে ঝাঁপ দেন। পরে কোনোরকমে পাগলা বাজারের নিকটবর্তী দেববাড়ি মোড়ে অবস্থিত নিজের দোকানের সামনে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে আহত অবস্থায় দেখে স্থানীয়রা শোভনের পরিবারকে খবর দেন।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শোভন জানান, পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মামুন মিয়ার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। মামুনের সহযোগী হিসেবে হবি মিয়ার ছেলে সিএনজি চালক রুকন মিয়া, নাজিম উদ্দিনের ছেলে রিহানসহ আরও অজ্ঞাত কয়েকজন এই হামলায় জড়িত বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট