1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চেয়ারম্যান প্রার্থী হাজী ফারুক হোসেন খুকনী ইউনিয়ন কে আধুনিক বানাতে চান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম

ভিডিও সংবাদ 👇👇

চেয়ারম্যান প্রার্থী হাজী ফারুক হোসেন খুকনী ইউনিয়ন কে আধুনিক বানাতে চান

ইছাহাক হোসেন, শাহজাদপুর বেলকুচি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ইছাহাক হোসেন, শাহজাদপুর বেলকুচি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হাজী ফারুক হোসেন। তিনি ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছেন। হাজী ফারুক হোসেনের পরিচয় মূলত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে। তার বাবা ছিলেন হাজী ছানোয়ার হোসেন। যিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। পারিবারিকভাবে সেবা ও মানবিক কাজে ভূমিকা রাখায় তাদের খ্যাতি রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় তরুণ সমাজসেবক হাজী ফারুক হোসেন দীর্ঘদিন ধরে ৯নং খুকনী ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে কাজ করে যাচ্ছেন। এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গরীব-দুঃখী মানুষের সাহায্যসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি একজন ধার্মিক, সৎ ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরীব অসহায় মানুষের পাশে থেকে আর্থিক ও নৈতিক সহায়তা প্রদান করে আসছেন। হাজী ফারুক হোসেন নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ার পর ইউনিয়ন জুড়ে আলোচনায় চলে আসেন। তিনি ইতোমধ্যে পোস্টারিং করেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড টানিয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন এবং দোয়া ও সমর্থন কামনা করেছেন। খুকনী ইউনিয়নের বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন হাজী ফারুক হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুকনী ইউনিয়ন এর একজন শক্তিশালী প্রার্থী হবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাজী ফারুক হোসেন তাঁর যে মূল লক্ষ্যগুলো তুলে ধরছেন- রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এর প্রয়োজন ভিত্তিতে উন্নয়ন, গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়া, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া,সবার জন্য সমান সেবা নিশ্চিত করা।

নির্বাচনী গণসংযোগে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে হাজী ফারুক হোসেন জানান- আমি প্রার্থী ঘোষনা দেওয়ার পর থেকেই আমার ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণ খুবই আনন্দিত। কারন তাদের চাওয়ায় আমি প্রার্থী হতে যাচ্ছি। তিনি বলেন, নির্বাচিত হলে আমি এমন একটি ইউনিয়ন পরিষদ গড়তে চাই যেখানে জনগনের অধিকারের প্রতিফলন ঘটবে। জণগনের যে অধিকার আছে সেই অধিকার ও ইউনিয়ন পরিষদের সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে অবহেলিত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। একই সাথে ইউনিয়ন পরিষদকে একটি জনবান্ধব ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই। তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে ৯নং খুকনী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করব ইনশা আল্লাহ । আশা করি ৯ নং খুকনী ইউনিয়ন বাসী আমাকে সেই সুযোগ দিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট