1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কেশবপুরে কাঁঠাল গাছ লাগিয়ে সফল কৃষক গোবিন্দ দাস - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
একজনের কাঁধে পুরো উপজেলা: প্রশাসনিক শূন্যতায় স্থবির কেশবপুর নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন

ভিডিও সংবাদ 👇👇

কেশবপুরে কাঁঠাল গাছ লাগিয়ে সফল কৃষক গোবিন্দ দাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

কেশবপুরে কাঁঠাল গাছ লাগিয়ে সফল কৃষক গোবিন্দ দাস

বাবলু হাসান, কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলায় কাঁঠাল গাছ লাগিয়ে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক গোবিন্দ দাস। নিজ উদ্যোগে বাড়ির আশেপাশে কাঁঠাল গাছ রোপণ করে তিনি এখন বেশ ভালো ফলন পাচ্ছেন,যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে গোবিন্দ দাস জানান, শখের বসে তিনি কয়েক বছর আগে কাঁঠাল গাছটি রোপণ করেন। সঠিক পরিচর্যা ও যত্নের কারণে গাছটি এখন প্রচুর ফল দিচ্ছে।তিনি বলেন, এই গাছ লাগিয়ে আমি অনেক ফলন পাচ্ছি।এত বেশি কাঁঠাল ধরেছে যে দেখে আমি নিজেই অবাক হয়েছি। এই ফলন আমাকে অনেক আনন্দ দিচ্ছে।স্থানীয় কৃষকরাও তার এই সফলতা দেখে উৎসাহিত হয়েছেন। তারা জানান, আগে তারা এমন ফলন খুব কমই দেখেছেন। একজন কৃষক বলেন,এই জাতের কাঁঠাল গাছে যে পরিমাণ ফলন হচ্ছে, তা সত্যিই বিস্ময়কর। আমরা আগে এমন ফলন দেখিনি।
এলাকার কৃষকদের মতে,এই জাতের কাঁঠাল গাছ যদি প্রতিটি বাড়ির আশেপাশে রোপণ করা যায়, তাহলে একদিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো সম্ভব হবে, তেমনি দেশের ঐতিহ্যবাহী ফল কাঁঠালের উৎপাদনও বাড়বে।উল্লেখ্য, কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এর পুষ্টিগুণ ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় কাঁঠাল চাষে কৃষকদের আরও বেশি আগ্রহী হয়ে উঠার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট