1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সপরিবারে বান্দরবান সফর - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম

ভিডিও সংবাদ 👇👇

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সপরিবারে বান্দরবান সফর

মুহাম্মদ সালাহ উদ্দীন, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ সালাহ উদ্দীন, স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (সংসদীয় আসন ঢাকা-১১) সপরিবারে বান্দরবান সফরে এসেছেন। গত ২৩ মার্চ ২০২৬ তারিখে তিনি বান্দরবানে পৌঁছান। আগমনের পর কিছুক্ষণ অবস্থান করে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নীলগিরি পর্যটন কেন্দ্র ভ্রমণের মাধ্যমে তার সফর শুরু করেন। পরে একই দিন বিকালে তিনি থানচি উপজেলায় পৌঁছে থানচি উপজেলা উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে রাত্রিযাপন করেন। অবস্থানকালে তিনি তমাতুঙ্গী পর্যন্ত প্রায় ১০ কি:মি: ভ্রমণ করেন এবং দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও দলীয় কৌশলাদি নিয়ে মতবিনিময় করেন। পরদিন ২৪ মার্চ ২০২৬ তারিখে সকাল ৯টার দিকে নাহিদ ইসলাম থানচি থেকে আলীকদম এর উদ্দেশ্যে রওনা দেন এবং পরবর্তীতে পানবাজারস্থ মন্নান স্টোর এলাকায় পৌঁছান। এ সময় এনসিপি আলীকদমের যুগ্ম আহ্বায়ক মোঃ আলী হায়দার রাব্বি ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে জেলা পরিষদের রেস্ট হাউসে কিছুক্ষণ বিশ্রাম ও ফ্রেশ হয়ে সকাল ১১টা ০৫ মিনিটে তিনি আলীকদম থেকে লামা হয়ে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. সুজা উদ্দিন (চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এনসিপি) এবং মংসা প্রু (আহ্বায়ক, এনসিপি )।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট