1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা” ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র,মাওয়া এলাকায় ডুবুরি অভিযান অব্যাহত শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

রৌমারীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক)।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, রৌমারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী থানা শাখার আমীর জনাব মোঃ হায়দার আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাৎ হোসেন, রৌমারী কেরামতিয়া ডিগ্রি ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোকছেদ আলী, রৌমারী সদর ইউনিয়ন আমীর মাওলানা শহীদ মাসুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন দাঁতভাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ মোঃ মফিজ উদ্দিন, ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং ২নং শৌলমারী ইউনিয়নের সভাপতি মাওলানা শফিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট