1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাপাহারে যুবকের ঝুল/ন্ত মর/দে/হ উদ্ধা/র, ত/দ/ন্তে পুলিশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা।

ভিডিও সংবাদ 👇👇

সাপাহারে যুবকের ঝুল/ন্ত মর/দে/হ উদ্ধা/র, ত/দ/ন্তে পুলিশ

মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি 

নওগাঁর সাপাহার উপজে লা এক যুবকের ঝুলন্ত মরদেহ নিজ শয়নকক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার আইহাই ইউনিয়নের চন্ডীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক মোঃ আলামিন (২২), তিনি একই গ্রামের মোঃ ফারুক ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে আলামিনের বিরোধ চলছিল। সর্বশেষ শনিবার (২১ মার্চ) রাতে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে রাতের খাবার শেষে তিনি ও তার স্ত্রী নিজ কক্ষে ঘুমাতে যান।
রাত আনুমানিক ২টার দিকে তার স্ত্রী বৃষ্টি খাতুন ঘুম থেকে জেগে দেখেন, আলামিন ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে নিচে নামালেও ততক্ষণে তিনি মারা যান। এ বিষয়ে সাপাহার থানা এর ওসি (তদন্ত) আলিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট