1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলীকদমে অনলাইন জুয়ার ভয়াল থাবা, তরুণ সমাজ জড়িয়ে পড়ছে সর্বনাশী ইয়াবায় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

আলীকদমে অনলাইন জুয়ার ভয়াল থাবা, তরুণ সমাজ জড়িয়ে পড়ছে সর্বনাশী ইয়াবায়

বিশেষ প্রতিবেদন 
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন 

আলীকদমে আশঙ্কাজনক হারে বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার। সহজে অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে তরুণ ও মধ্যম বয়সী অনেকেই জড়িয়ে পড়ছে এই নেশায়। ফলে তারা আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ছে এবং পরিবার-সমাজে সৃষ্টি হচ্ছে অস্থিরতা।

অনলাইন জুয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে অনেকে মানসিক চাপ ও হতাশা থেকে বের হতে না পেরে সর্বনাশী মাদক ইয়াবার দিকে ঝুঁকছে। ইয়াবার প্রভাবে শ্রবণশক্তি হ্রাস, শারীরিক ক্ষয়-বিক্ষয়, মানসিক ভারসাম্যহীনতা এবং সামাজিক অবক্ষয় দ্রুত বাড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইন জুয়ার সাথে জড়িয়ে পড়া অনেকেই পরবর্তীতে ইয়াবা কারবারি চক্রের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে। এর মাধ্যমে গড়ে উঠছে শক্তিশালী ইয়াবা সিন্ডিকেট, যারা নানাভাবে তাদের কার্যক্রম বিস্তার করছে। এ বিষয়ে আলীকদমের সুশীল ব্যক্তিবর্গ বলছেন, শুধুমাত্র ইয়াবা কারবারিদের ধরলেই হবে না—এই সিন্ডিকেটের নেপথ্যে থাকা পৃষ্ঠপোষক, আশ্রয়-প্রশ্রয়দাতা এবং অর্থদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে মাদক নির্মূল সম্ভব নয়। এমতাবস্থায়, আলীকদমে অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ইয়াবা সিন্ডিকেটের বিরুদ্ধে জোরালো অভিযান এবং সংশ্লিষ্ট সকল পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সচেতন মহল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট