1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) :
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর অভিজ্ঞতা, প্রস্তাবিত সমাধান এবং সরকারের প্রতি করণীয় দাবি তুলে ধরে এক সংবাদ সমোলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ মার্চ শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেম্মলনে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সংকট-যেমন লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, কৃষি উৎপাদন হ্রাস, নদী ভাংগন, জীবিকায় অনিশ্চয়তা এবং ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব তুলে ধরা হয়। বক্তারা বলেন, এসব সংকট দীর্ঘদিন ধরে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় মারাত্মক প্রভাব ফেলছে এবং টেকসই সমাধান না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এ সময় স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে বেশ কিছু বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব করা হয়। এর মধ্যে রয়েছে-পানি ব্যবস্থাপনার উন্নয়ন, খাল-নদী পুনঃখনন, লবণাক্ততা সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের কাছে কয়েকটি জন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে উপকূল উন্নয়ন মন্ত্রনালয় উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ জলবায়ু বাজেট বরাদ্দ,নিরাপদ পানির টেকসই ব্যবস্থা নিশ্চিত করা,টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর জলবায়ু নীতি বাস্তবায়ন। গ্রামীণ যোগাযোগ ব্যবস্তা ও অবকাঠামোগত উন্নয়ন স্থানীয়/ লোকায়ত জ্ঞানের রাষ্ট্রীয় স্বীকৃতি কীটনাশকের অবাধ বাজারজাতকরণ ও ব্যবহারের উপর প্রশাসনের নজরদারিতে কর্পোরেট সিন্ডিকেট প্রতিরোধ ও কার্যকর নীতিমালা বাস্তবায়ন কৃষকের জীবন- মান উন্নয়নে প্রকৃত কৃষকদের বাছাই করে সরকারি প্রণোদনার ব্যবস্থা দাবি।স্থানীয় জনগোষ্ঠী ও বারসিকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট