1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাহালুতে মা/দ/ক/বিরোধী অ/ভি/যা/নে টেপেন্টাডলসহ দুই যুবক গ্রে/ফ/তা/র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

কাহালুতে মা/দ/ক/বিরোধী অ/ভি/যা/নে টেপেন্টাডলসহ দুই যুবক গ্রে/ফ/তা/র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

কাহালুতে মাদকবিরোধী অভিযানে টেপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

আল মামুন তালুকদার
বিশেষ প্রতিনিধি বগুড়া

বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টেপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক। এসময় সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনগণের সহযোগিতা ছিল।
অভিযান চলাকালে কাহালু থানাধীন মালঞ্চা ইউনিয়নের মালঞ্চা-রানীরহাট সড়কের রাকিব ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ রাকিব হাসান বিপুল (২২), পিতা: মোঃ বদরুল ইসলাম, সাং- সাতরুখা, ডাকঘর: অঘোর মালঞ্চা, থানা: কাহালু, জেলা: বগুড়া।
২) মোঃ শিহাব হোসেন (২৫), পিতা: মোঃ নজরুল ইসলাম, সাং- পানিসারা, ডাকঘর: ভালশুন, থানা: কাহালু, জেলা: বগুড়া।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট