
মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ প্রতিনিধি, নওগাঁ:
সাপাহার উপজেলায় গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং ১৯৭১ সালের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. আরিফুজ্জামান, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, বিএনপির সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), জামায়াতে ইসলামীর উপজেলা আমির আবুল খায়ের তরুণসহ অন্যান্যরা।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তব্যে গণহত্যা দিবসের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখার আহ্বান জানান।