1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে গণহত্যা দিবস পালিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পলাশ উপজেলা প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে গণহত্যা দিবস পালিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে গণহত্যা দিবস পালিত।

গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

হবিগঞ্জে আজ (বুধবার)  ২৫ মার্চ ২০২৬, গণহত্যা দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় গণহত্যা দিবস উপলক্ষে  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।

সভা শুরুর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গিয়াস উদ্দিন এবং গীতা পাঠ করেন পরিতুষ তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা নুরুল হক টিপু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, ডেপুটি সিভিল সার্জন ডা. মকসুদুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিরুল হক, পুলিশ সুপার তারেক মাহমুদ এবং জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বক্তব্যে তিনি বলেন ২৫ শে মার্চ বাঙালি জাতির জন্য একটি অন্যতম দিবস। বাঙালি জাতি  যখন সুসন শাসন   থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে এবং  অধিকার  আদায়ের জন্য আন্দোলন শুরু করে তখন পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য ২৫ শে মার্চ কালো রাত্রিতে এক গণহত্যা চালিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জি কে গউছ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বর গণহত্যা চালিয়ে ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করে। তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা অর্জনে তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাঙালি জাতিকে দমিয়ে রাখা যায়নি। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজও অটুট রয়েছে। তিনি হবিগঞ্জকে দুর্নীতিমুক্ত,সন্ত্রাস মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদাবাজি মুক্ত,  জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশাসনের কাজে কোনো ধরনের রাজনৈতিক চাপ প্রয়োগ না করার আহ্বান জানান।

শেষে মোনাজাত পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট