1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে হঠাৎ শিলাবৃষ্টি ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পলাশ উপজেলা প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভলিবল খেলা।দারুল হেরা প্রাক্তন ছাত্র vs হাজী কনু মিয়া প্রাক্তন ছাত্র গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার আহ্বান ঈদের খুশিতে তৃতীয় বিয়ের ঘোষণা দিলেন ফিজা আলী নাবালিকা অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তোলপাড় কাঠগড়ায় দঙ্গল টিভির সিরিয়াল লালবাগে ৩ লিটার মদ/সহ নারী মাদ/ক ব্যবসায়ী আট/ক নেপথ্যে বাড়িওয়ালার ছেলের 

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে হঠাৎ শিলাবৃষ্টি ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার,
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার,

কিশোরগঞ্জের হোসেনপুরে মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে হঠাৎ শিলাবৃষ্টি ও প্রচন্ড ঝড়ো হাওয়ায় উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছে। এতে চরম হতাশায় রয়েছে কৃষকরা। উপজেলার জীনারী, সিদলা ও বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। সিদলা ইউনিয়নের বাবুরহাট এলাকাম কৃষক মরজত আলী ও চর হাজীপুর এলাকার কৃষক রোকন উদ্দিন জানান, এবার চরাঞ্চল ও টান এলাকায় মরিচ, বেগুন, বোরো ধানের ব্যাপক আবাদ হয়েছে। পরিবারের খাওয়া-দাওয়া, সন্তানের লেখাপড়াসহ সব খরচ চলে ওই ফসলের আয় থেকেই। কিন্তু মঙ্গলবার মাতে হঠাৎ ঝড়ো হওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির শংন্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উঠতি ফসলের ক্ষতি হয়েছে। উপজেলার অনেক চাষীরা তাঁদের জমির ফসল নিয়ে চিন্তা ও আতঙ্কে আছেন। স্থানীয় কৃষকরা জানান। চরাঞ্চলের বোরো ধানের গাছে এখনো থোড় আসেনি। ধানের গাছগুলো এখনো নরম। এ অবস্থায় শিলাবৃষ্টিতে ধান গাছের ক্ষতি হয়েছে বেশি। তাছাড়া পানি জমে ক্ষেতে জলাবদ্ধতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ধান গাছ পচেঁ যেতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় বেশ ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন জানান,কাল মাঠে গিয়ে ক্ষতি নিরুপন করে ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট