২৫ মার্চের স্মরণে পিরোজপুরে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন। সৈয়দ আল রাজী,জেলা প্রতিনিধি : পিরোজপুর।
পিরোজপুর, ২৫ মার্চ:
১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির অংশ হিসেবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, তথ্য কর্মকর্তা সাইফুল্লাহ আল মাদানী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করেন এবং তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানানো হয়।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য যুদ্ধ করেছেন। তাদের সাহসিকতা ও আত্মত্যাগ জাতির জন্য অনুকরণীয়। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হয় না এবং তাদের প্রতি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন লক্ষ্য করা যায়।
তিনি আরও বলেন, কেন মুক্তিযুদ্ধ হয়েছিল এবং সে সময় বাঙালির ওপর কী ধরনের বৈষম্য করা হয়েছিল—সেগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। ২৫ মার্চের গণহত্যাই মূলত স্বাধীনতার বীজ বপন করে দেয়।
দিবস
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬