1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পুরাতন ভিডিও দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মাইক চোর স্বপনের বিরুদ্ধে ক্ষোভ  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমিরাতে স্বর্ণের দামে বড় ধস উপচে পড়া ভিড় দুবাইয়ের জুয়েলারি দোকানগুলোতে সারাদেশে কওমী মাদ্রাসায় ভর্তি শুরু: ভর্তি,পরিক্ষা পদ্ধতির উন্নয়নসহ নানান বিষয়ে কিছু পরামর্শ – ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে প্রশংসিত সালথা থানার ওসি বাবলুর রহমান খান ফাঁসির মঞ্চ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের এই সংসদ বিশ্বের বুকে বিরল ডেপুটি স্পিকার ৩ শ্রমিকের কারাদণ্ড রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট সরবরাহ স্থবির নবম–দশম গ্রেডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ এসেড হবিগঞ্জ কর্তৃক এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

পুরাতন ভিডিও দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মাইক চোর স্বপনের বিরুদ্ধে ক্ষোভ 

জামালপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

জামালপুর জেলা প্রতিনিধিঃ

পুরাতন ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে সাংবাদিক সাখাওয়াত হোসেন স্বপনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ভিডিওটি অতীতের হলেও তা প্রকাশের আগে কোনো প্রকার অনুমতি গ্রহণ করা হয়নি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা প্রচার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি ব্যবহার করে আইনজীবী এডভোকেট জামিল হাসান তাপসের সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, এডভোকেট জামিল হাসান তাপস দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। জানা যায়, তার যাকাতের অর্থ দিয়ে সাংবাদিক সাখাওয়াত হোসেন স্বপনের চোখের অপারেশন সম্পন্ন করা হয়। এছাড়াও ব্যক্তিগত সহায়তা হিসেবে তার পরিবারের জন্য খাদ্যসামগ্রী (চাল, ডাল) সরবরাহ করা হয়েছে। শুধু তাই নয়, দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের জন্য চেয়ার-টেবিল ক্রয়েও তিনি আর্থিক সহায়তা দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগার কারণে এ ধরনের পুরাতন ভিডিও প্রকাশ করে বিভ্রান্তি তৈরি এবং একজন সমাজসেবী ব্যক্তির সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে এডভোকেট জামিল হাসান তাপসের ঘনিষ্ঠজনরা বলেন, “একজন মানুষকে সাহায্য করার পর তার কাছ থেকেই এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক। এটি কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, সামাজিক মূল্যবোধেরও অবমাননা। তবে এ বিষয়ে অভিযুক্ত সাংবাদিক সাখাওয়াত হোসেন স্বপনের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা ভিডিও প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট