1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ১৩৬ কেজি গাঁজা ও হেরোইন উদ্ধার: স্বামী-স্ত্রী গ্রেফতার, পলাতক সহযোগীকে ধরতে অভিযান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ১৩৬ কেজি গাঁজা ও হেরোইন উদ্ধার: স্বামী-স্ত্রী গ্রেফতার, পলাতক সহযোগীকে ধরতে অভিযান

অপু দাস,ব্যুরো প্রধান, রাজশাহী
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

অপু দাস,ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। সংস্থাটির একটি আভিযানিক দল শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি বিভিন্ন ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, ছিনতাই, অপহরণসহ নানা অপরাধের পাশাপাশি মাদকবিরোধী অভিযানও নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।এরই অংশ হিসেবে গত ২৪ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ দল শাহমখদুম থানাধীন সন্তোসপুর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানের সময় বাড়িটি স্থানীয় ব্যক্তি সামসুল আলমের নামে ভাড়া নেওয়া ছিল বলে জানা যায়।তল্লাশির এক পর্যায়ে ওই বাসা থেকে ১৩৬ কেজি গাঁজা, ১৭ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল ফোন এবং ৪টি সিম কার্ড জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত স্বামী মোঃ মজিবুর রহমান বকুল (৪৭) এবং তার স্ত্রী মোসাঃ সম্পা খাতুন (২৮)-কে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির ভাড়াটিয়া সামসুল আলম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে গাঁজা ও হেরোইন সংগ্রহ করে রাজশাহী মহানগরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো বিক্রয়ের উদ্দেশ্যেই ওই বাসায় মজুদ রাখা হয়েছিল বলেও তারা স্বীকার করেছে।র‍্যাব সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখা হয়েছে।স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের ধারাবাহিক অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সহায়ক হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট