1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নওগাঁর পত্নীতলা–সাপাহারে তেলের সংকট: দীর্ঘ লাইনে কৃষক ও সাধারণ মানুষের ভোগান্তি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
একজনের কাঁধে পুরো উপজেলা: প্রশাসনিক শূন্যতায় স্থবির কেশবপুর নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন

ভিডিও সংবাদ 👇👇

নওগাঁর পত্নীতলা–সাপাহারে তেলের সংকট: দীর্ঘ লাইনে কৃষক ও সাধারণ মানুষের ভোগান্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নওগাঁর পত্নীতলা–সাপাহারে তেলের সংকট: দীর্ঘ লাইনে কৃষক ও সাধারণ মানুষের ভোগান্তি

রাসেদ আলী নওগাঁ পত্নীতলা উপজেলা প্রতিনিধি |

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
নওগাঁ জেলার পত্নীতলা ও সাপাহার উপজেলায় তীব্র তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ কৃষক ও যানবাহন চালকেরা। পাম্পে পাম্পে তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে মানুষকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, “আমের রাজ্য” হিসেবে পরিচিত এই অঞ্চলের প্রধান আয়ের উৎস হচ্ছে আম চাষ। কিন্তু বাগানে নিয়মিত স্প্রে কার্যক্রম চালাতে জ্বালানি তেলের প্রয়োজন হওয়ায় বর্তমানে কৃষকেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
একজন ভুক্তভোগী কৃষক জানান,
“আজকে যদি আমি তেল না পাই, তাহলে আমার আম বাগানে স্প্রে করতে পারবো না। স্প্রে না করলে পোকায় আম নষ্ট করে দেবে, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে।”
শুধু কৃষকরাই নন, মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষও এই সংকটে পড়েছেন। অনেকেই জরুরি কাজ ফেলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেন।
স্থানীয়দের দাবি, দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক না হলে আম মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে এই অঞ্চলের কৃষকরা।
দাবি:
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা, যাতে তেলের সরবরাহ স্বাভাবিক করে কৃষক ও সাধারণ মানুষের ভোগান্তি কমানো যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট