1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপে গড়তে চালু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা” ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র,মাওয়া এলাকায় ডুবুরি অভিযান অব্যাহত শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি

ভিডিও সংবাদ 👇👇

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপে গড়তে চালু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দেশের ক্রীড়া জগতকে আধুনিক ও পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও মানসম্মত খেলোয়াড় তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। বৃহস্পতিবার বিকালে জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাবেক তারকা ফুটবলারদের এক প্রীতি ম্যাচ উপভোগ শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে আমরা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই। শুধু তাই নয়, আমাদের পরিকল্পনা আছে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল পর্যায়ে নিয়মিত বিভিন্ন খেলার প্রতিযোগিতা আয়োজন করার।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “ভবিষ্যতে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে আমাদের খেলোয়াড়রা যাতে দেশের জন্য আরও বেশি সম্মান বয়ে আনতে পারে, সেজন্য আমরা সুন্দরভাবে সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে কাজ করছি। দলমত নির্বিশেষে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়া জগতকে সুন্দরভাবে গড়ে তুলি। খেলাধুলা যেমন দেশের জন্য সম্মান বয়ে আনে, তেমনি এটি আমাদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে সক্ষম বলে আমি বিশ্বাস করি।

স্বাধীনতা দিবসের এই বিশেষ প্রীতি ম্যাচে সাবেক তারকা ফুটবলারদের পদচারণায় মুখরিত ছিল জাতীয় স্টেডিয়াম। প্রধানমন্ত্রী ডাগআউটের পাশে বসে পুরো খেলাটি উপভোগ করেন এবং খেলা শেষে খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট