1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন.. - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন..

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন..

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর সঠিক মাপ ও নির্ধারিত রঙে জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলন করা হয়। পরবর্তীতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিভিন্ন কিন্ডারগার্টেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) দেবাশীষ কর্মকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন,
“মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরবের প্রতীক। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আমাদের আত্মমর্যাদা ও স্বাধিকার প্রতিষ্ঠার ইতিহাস বহন করে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিজেদের সম্পৃক্ত করতে হবে।”
তিনি আরও বলেন,
“বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করতে হবে।”

দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এছাড়াও জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

জাতীয় দিবসের অংশ হিসেবে বিকাল ৪টায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায়
নান্দাইল পৌরসভা ৩-১ গোলে উপজেলা প্রশাসনকে পরাজিত করে এবং সাংবাদিকবৃন্দ ১-০ গোলে সুধী সমাজকে পরাজিত করে।
খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের ঘোষণা মঞ্চে প্রাণবন্ত ও চমৎকার উপস্থাপনা করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজি এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও অবিস্মরণীয় দিন। এই দিনে জাতি অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব। দিবসটি আমাদের স্বাধীনতার চেতনা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহান আদর্শে উজ্জীবিত করে।
এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট