1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহিদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান এবং রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাহার আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অতুলনীয় আত্মত্যাগ, বীরত্ব ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সংগ্রামের ফলেই আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় শহিদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল আবেগঘন, মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন করা হয়, যা স্থানীয়দের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা আরও জাগ্রত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট