1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থার উন্নতি পাটোয়ারীর বক্তব্যে মেঘনা আলমের ক্ষোভ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থার উন্নতি পাটোয়ারীর বক্তব্যে মেঘনা আলমের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। গত সোমবার (২৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, মির্জা আব্বাসের অসুস্থতা ও সাম্প্রতিক কিছু রাজনৈতিক বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী মেঘনা আলম। ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, মির্জা আব্বাসের শারীরিক বা মানসিক অবস্থার অবনতি হলে তার বড় একটি দায়ভার থাকবে ‘পাটোয়ারী’র অনিয়ন্ত্রিত কথাবার্তার ওপর। ফেসবুক পোস্টে মেঘনা আলম মির্জা আব্বাসের ব্যক্তিত্বের প্রশংসা করে লিখেন, “মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, তিনি একজন বয়স্ক সিনিয়র নেতা হওয়া সত্ত্বেও চেয়ার সরিয়ে দাঁড়িয়ে সেটি গ্রহণ করেছিলেন। ওনার ভদ্রতা ও শিষ্টাচার কতখানি, সেদিনই আমি বুঝতে পারি। আমি নতুন, নারী কিংবা বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও আমার প্রতি শ্রদ্ধা দেখানোর বোধ ওনার ছিল।”

অভিনেত্রী আরও উল্লেখ করেন, মির্জা আব্বাস নিজেই একসময় তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। সেই দুঃসময়ে মেঘনা আলম তাকে সাহস জুগিয়ে বলেছিলেন, একজন জনপ্রিয় মানুষের বিরুদ্ধে ভুয়া মামলায় ভেঙে পড়ার কিছু নেই। সম্প্রতি পাটোয়ারী কর্তৃক মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে করা মন্তব্যের কড়া সমালোচনা করেন মেঘনা আলম। তিনি বলেন, “সন্তানের বিষয়টি যেকোনো মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল। এই ধরনের মন্তব্য করা কোনোভাবেই ঠিক হয়নি। মির্জা আব্বাস সাহেবের যদি কিছু হয়, তবে তার ৮০ শতাংশ দায় পাটোয়ারীর এই অনিয়ন্ত্রিত বক্তব্যের ওপরই বর্তাবে। শেষে তিনি আশা প্রকাশ করেন, সকল বিভেদ ভুলে মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট