1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

বাবলু হাসান কেশবপুর উপজেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বাবলু হাসান কেশবপুর উপজেলা প্রতিনিধি 

যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা।অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের সময় দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহানা আজাদ। এ সময় উপস্থিত সকলে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও মুক্তির ইতিহাসের এক অনন্য দিন। এ দিবস নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেয়। বক্তারা দেশের উন্নয়ন, গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট