1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় চাঞ্চল্যকর আরিফুল ইসলাম মুন্না হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মোঃ সাইউম (৩৬) কে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ঢাকার তুরাগ এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২, বগুড়া এবং র‌্যাব-১, উত্তরা (ঢাকা) এর যৌথ অভিযানে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়। র‌্যাব জানায়, মামলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে আটক করতে সক্ষম হয়েছে তারা। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত আরিফুল ইসলাম মুন্না (৪৩) বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকার বাসিন্দা ছিলেন। আসামি সাইউমের সঙ্গে মাদক ব্যবসার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ভিকটিম আদালতে একটি চেক মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। গত ২৩ মার্চ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মুন্না বাজার থেকে বাড়ি ফেরার পথে ফাঁপোড় এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (২৪ মার্চ) সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পলাতক আসামি সাইউম ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। র‌্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট