1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লালবাগে ৩ লিটার মদ/সহ নারী মাদ/ক ব্যবসায়ী আট/ক নেপথ্যে বাড়িওয়ালার ছেলের  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

লালবাগে ৩ লিটার মদ/সহ নারী মাদ/ক ব্যবসায়ী আট/ক নেপথ্যে বাড়িওয়ালার ছেলের 

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর লালবাগ থানাধীন নবাবগঞ্জ লেনের একটি ভবন থেকে প্রায় সাড়ে ৩ লিটার দেশি মদসহ বিনা (নাম পরিবর্তিত হতে পারে) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ লেনের ৪০/২/ডি নম্বর পাঁচতলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, ওই নারীর বাসায় বিপুল পরিমাণ মাদক মজুত রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ও স্থানীয়রা বাসায় প্রবেশ করলে সেখানে দুটি বড় ড্রাম, কয়েকটি পাত্র এবং পলিথিনে রাখা মদের অস্তিত্ব পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক নারী প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে বাথরুমে গিয়ে মদ দিয়ে গোসল করেন এবং ড্রামে থাকা বেশ কিছু মদ ড্রেনে ফেলে দেন। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী জানান, “সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রায় ৩ লিটার মদসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই বাসায় মাদক সেবন ও কারবার চলত। বাড়ির মালিকের ছেলে সাজ্জাদের সহযোগিতায় বিনা সেখানে নির্বিঘ্নে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। এমনকি মাদক ব্যবসার সুবিধার্থেই তাকে ওই ঘর ভাড়া দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আটক নারী অভিযোগ করেন, তিনি উচ্চ আদালতে চাকরি করেন এবং তার স্বামী তুহিনের সঙ্গে গত কয়েক মাস ধরে সেখানে ভাড়া থাকছেন। তার দাবি, বাড়িওয়ালার ছেলে সাজ্জাদ নিজে মাদকসেবী এবং তাকে মাদক ব্যবসা করতে বাধ্য করতেন। সম্প্রতি মাদক বিক্রির ৩০ হাজার টাকার লেনদেন নিয়ে সাজ্জাদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এছাড়া সাজ্জাদ ও তার দুলাভাই শাহিন ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে দফায় দফায় টাকা হাতিয়ে নিয়েছেন বলেও তিনি জানান। অভিযোগের বিষয়ে বাড়ির মালিকের ছেলে সাজ্জাদ জানান, নিচতলায় তার একটি ‘ক্লাবঘর’ ছিল যেখানে তিনি বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন এবং এক সময় মাদক সেবন করতেন। তবে বর্তমানে তিনি এসবের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। এদিকে বিনার স্বামী তুহিন জানান, সাজ্জাদের সাথে তার স্ত্রীর মাদক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। এলাকাবাসীর দাবি, এই আস্তানাটি দীর্ঘদিন ধরে এলাকার তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। পুলিশ এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট