1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন

মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার

শহীদের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজারে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে খেলাঘর কক্সবাজার জেলা কমিটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মির্জা জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও খেলাঘরের সাবেক জাতীয় পরিষদ সদস্য বিশ্বজিৎ পাল বিশু, ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, সত্যেনসেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, জেলা খেলাঘরের সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক শর্মা দীপু, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজীব দেবদাশ, সিমুনিয়া খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার নেজাম, আনন্দময় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, সত্যেনসেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, ঝিনুকমালা খেলাঘর আসরের সহ-সভাপতি জয়ন্তী রাণী দে এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও নৃত্য প্রশিক্ষক সুমি দাশ, ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির সমন্বয়কারী নয়ন চক্রবর্তী, ঝিনুকমালা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক জয় চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুজয় বড়ুয়া। বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়, বরং এটি বাঙালি জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মূল্যবোধ ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। খেলাঘরের মতো সংগঠনগুলো শিশু-কিশোরদের মানবিক, সৃজনশীল ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শহীদের স্বপ্ন বাস্তবায়নে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিকতা ও সাংস্কৃতিক বিকাশকে আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট