
নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর মহানগরের সক্রিয় সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু। ২৬ মার্চ সকালে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মহিলা নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত বক্তারা বলেন, মহান স্বাধীনতার আদর্শকে ধারণ করে বর্তমান প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব এই স্বাধীনতাকে রক্ষা করা। বক্তারা দল-মত নির্বিশেষে সকলে মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু বলেন: আমি এ দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। আমার লক্ষ্য হলো দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করা। আমি এদেশের আপামর জনসাধারণ ও সকল পেশাজীবী মানুষের পাশে থেকে সেবা করতে চাই। এই দেশ আমাদের সবার, তাই এর উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যেতে চান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হওয়ার শপথ গ্রহণ করেন।