1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি

মোঃ রাসেদ আলী নওগাঁ পত্নীতলা 
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মোঃ রাসেদ আলী নওগাঁ পত্নীতলা 

বাংলাদেশের আমের রাজ্য হিসেবে পরিচিত নওগাঁ জেলার পত্নীতলা, সাপাহার, পোরশা, নিতপুর, নিয়ামতপুর এই ৫টি উপজেলায় চরম জ্বালানি সংকটে পড়েছেন সাধারণ আম চাষিরা। সময়মতো ডিজেল ও পেট্রোল না পাওয়ায় বাগানে পোকামাকড়ের আক্রমণ দিন দিন বেড়েই চলেছে, যা নিয়ে চাষিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় চাষিদের অভিযোগ, নিয়মিত কীটনাশক স্প্রে করতে না পারায় আমের উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। একাধিক চাষি জানান, তারা প্রয়োজন অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না। একজন চাষি বলেন, “আমার প্রয়োজন ছিল প্রায় ১০ লিটার তেল, কিন্তু আমাকে দেওয়া হয়েছে মাত্র ২০০টাকার তেল। এতে করে বাগানে স্প্রে ঠিকমতো করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা জানান, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না। ফলে চাহিদা অনুযায়ী জ্বালানি দেওয়া সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। তবে মাঠপর্যায়ে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন হওয়ায় চাষিদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আম চাষিরা জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, এখনই ব্যবস্থা না নিলে আম উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে, যা দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নওগাঁর এই পাঁচ উপজেলার হাজার হাজার আম চাষি আজ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এটাই এখন তাদের একমাত্র প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট