এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী
পরশুরামে অনুষ্ঠিত হলো দিনব্যাপী নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ। ২৬ মার্চ (বৃহস্পতিবার) পরশুরাম উপজেলা প্রশাসনের আয়োজনে পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, দিনব্যাপী নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা। সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আক্তার নুর। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব। পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক। উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মাহবুবুল হক মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হালিম, পৌর জামায়াতের আমীর মোহাম্মদ মোস্তফা, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক মহি উদ্দিন প্রমুখ। এতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ, ফায়ার সার্ভিস, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ও নানা শ্রেনি পেশার মানুষের অংশগ্রহণে দিনব্যাপী মনমুগ্ধকর কুচকাওয়াজ, অভিনয়, নাটক, গান, নাচ, নৃত্য প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,-শিক্ষার্থী, সাংবাদিক, ডাক্তার,ও গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ক্যাটাগরিতে সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬