
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার
ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় দিন ব্যাপি নানা আয়োজনে অনুষ্ঠিত হলো মহান স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ। ২৬ মার্চ (বৃহস্পতিবার) ফুলগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, দিনব্যাপী মহান স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহরিয়া ইসলাম।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশিন প্রত্যাশা। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান। এতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, শিক্ষার্থী, নানা শ্রেনি পেশার মানুষের অংশগ্রহণে দিনব্যাপী মনমুগ্ধকর কুচকাওয়াজ, অভিনয়, নাটক, গান, নাচ, নৃত্য প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,-শিক্ষার্থী, সাংবাদিক, ডাক্তার,ও গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ক্যাটাগরিতে সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন।