
আতিকুর রহমান (পারভেজ) পটুয়াখালী সদর
পটুয়াখালী সদর উপজেলার ৪ নং লোহালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যুবদলের নেতা ও গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু ও আলহাজ্ব আব্দুল খালেক মোল্লার সুযোগ্য সন্তান নূর মোহাম্মদ মোল্লা ইতোমধ্যে তিনি এলাকার সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত থেকে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে তরুণ সমাজসহ অনেকেই তাকে আগামী নির্বাচনে মেম্বার হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা বলেন, “আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ওয়ার্ডের উন্নয়ন, সুশাসন ও সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমি ৪ নং লোহালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে এলাকাবাসীর অনেকেই মনে করছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে নূর মোহাম্মদ মোল্লা নির্বাচনে অংশগ্রহণ করলে ওয়ার্ডের উন্নয়নে নতুন গতি আসবে।