
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, যশোর
তারিখ: ২৬ মার্চ ২০২৬
যশোরের বেনাপোলের বুজতলা সার্বজনীন মন্দিরে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে তিন দিনব্যাপী এক ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মার্চ, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ২৮শে মার্চ, শনিবার পর্যন্ত চলমান এই যজ্ঞানুষ্ঠানে এলাকার অসংখ্য ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
বুজতলা ও কাগজপুকুর এলাকার ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জনতার এমপি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি তাঁর বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ.কে.এম. আতিকুজ্জামান সনি, শার্শা উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মিয়াদ আলী, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
পুরো আয়োজনটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।