1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

লুটপাট ও মিথ্যা মামলায় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে

মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি (নওগাঁ):

নওগাঁর পোরশা উপজেলার চকবিষ্ণুপুর গ্রামে লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে এক অসহায় পরিবার বাড়িঘর ছেড়ে মানবেতর জীবনযাপন করছে। নিরাপত্তাহীনতায় তারা বর্তমানে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে দিনরাত কাটাচ্ছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ রাতের আঁধারে মৃত সেকেন্দার আলীর ছেলে নজরুল ইসলামের বসতবাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা নগদ প্রায় ২ লক্ষ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, ২০ মন ধান, ১০ মন চাল, ৩০ মন সরিষা, এক ব্যারেল জ্বালানি তেলসহ ঘরের বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেয়। পরবর্তীতে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, নজরুল ইসলামের আপন ভাই আব্দুর রশিদ সন্ত্রাসী বাহিনী নিয়ে এ হামলা চালায়। শুধু তাই নয়, ঘটনার পর প্রভাব খাটিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মারপিটের মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় নজরুল ইসলামের ছেলে মুরসালিন বাদী হয়ে পোরশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, মামলায় নাম থাকা পরিবারের সদস্যরা জামিন পেলেও প্রতিপক্ষের ভয়ে এখনো বাড়িতে ফিরতে পারছেন না। ফলে তারা অন্যের বাড়ি ও বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এ বিষয়ে আব্দুর রশিদের জামাতা শাকিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “এটি মূলত পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ। দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আমাদের পরিবারের সদস্যদের উপরও হামলা করে রক্তাক্ত করা হয়েছে। বর্তমানে তারা ভয়ে আত্মগোপনে রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট