1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

মোঃ শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার

ফরিদপুরের সালথা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাট ও চৈতালী ফসল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলা সদরের বাইপাস সড়কের পুরুড়া রোড এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী নজরুল মল্লিকের পাটের গুদাম থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখে পথচারীরা। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গুদাম থেকে পাশের দুটি ঘরে ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে গুদামে থাকা বিপুল পরিমাণ পাট ও চৈতালী ফসল পুড়ে যায়।অগ্নিকাণ্ডে প্রায় ৩৫০ মন পাট, ৫০ মন মসুর ডালসহ অন্যান্য চৈতালী ফসল আগুনে পুড়ে এবং পানিতে নষ্ট হয়ে যায়। এতে আনুমানিক ২৫ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক তার টিনের ছাদের ওপর পড়ে আগুনের সূত্রপাত হয়। তার গুদামে থাকা ৩৫০ মণের বেশি পাট ও প্রায় ৩০ মণ মসুর ডাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ব্যক্তিগতভাবে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। তবে এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে বৈদ্যুতিক লাইনগুলো সঠিকভাবে স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট