
ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী
জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া ভূমি অফিসের দুর্নীতি ও দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমি অফিসে দুর্নীতি ও নামজারি প্রসঙ্গে
এমপি জাহান্দার আলী নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “জমির নামজারি (মিউটেশন) করতে একসময় আমার কাছ থেকেও ২৫ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছে।
এমন পরিস্থিতির পুনরাবৃত্তি আর বরদাশত করা হবে না। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন:
তিন দিনের মধ্যে মিউটেশন বা নামজারি সম্পন্ন করতে হবে।
কোনো প্রকার অর্থের বিনিময়ে কাজ করলে অভিযুক্তের ঠিকানা হবে জেলখানা অথবা পানিতে।
দলীয় নেতাকর্মীদের প্রতি সতর্কতা হিসেবে
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের মতো আচরণ করা যাবে না। দলের ভাবমূর্তি রক্ষায় তিনি কঠোর বার্তা দেন:
দলের নাম ভাঙিয়ে কোনো প্রকার চাঁদাবাজি বা টেন্ডারবাজি করা যাবে না।
কিশোর গ্যাং লালন-পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কেউ জমি দখল করার চেষ্টা করলে মাদারীপুরে তার কোনো জায়গা হবে না।
উন্নয়ন ও খাল খনন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি আরো বলেন
সাবেক সংসদ সদস্যের সমালোচনা করে তিনি অভিযোগ করেন যে, বিগত দিনে জনগণের সাথে উন্নয়নের নামে প্রতারণা করা হয়েছে। রাস্তাঘাট ও খালের বেহাল দশা তার প্রমাণ। কৃষিকাজে গভীর নলকূপের ওপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক পানির উৎস ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি জানান:
”সারাদেশে বিএনপি সরকার খাল খনন কর্মসূচি শুরু করেছে যেন পানির সংকট তৈরি না হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।